1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের মিরপুর পল্লবী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কারীরা এখন টার্গেটে পরিনত করেছে বগুড়ার কৃতি সন্তান পল্লবী থানার এসআই জনাব মোবারক কে নিয়ে। নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের নিউজ বাংলা টিভি চ্যানেলেও দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন।  খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড বিজিবি’র মহতী উদ্যোগ : দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। Casino Chile online: guía completa para elegir y jugar seguro en 2026

ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর: দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলার বটতলী নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে আজ এক স্কুলগামী শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকায় তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী শিফাত রায়হান (১০) তার মা রিক্তা বেগমের সাথে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে ফুলবাড়ী পৌরসভা এলাকার বটতলী নামক স্থানে দিনাজপুর থেকে বগুড়া গ্রামী শাহী পরিবহন মেইল বাস ওই শিশু শিক্ষার্থী ও তার মাকে ধাক্কা দিলে শিশুটি বাসের নীচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে ওই শিশু ও তার মা রিক্তা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে শিশু সিফাত রায়হানকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত শিশুর মা রিক্তা বেগম এবং তার সাথে থাকা অপর একজন দু’বছর বয়সী শিশু সিজানকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে পুলিশের সহায়তায় ঘাতক বাস শাহী পরিবহনকে আটক করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ওই রাস্তায় ঘন্টা ব্যাপী বাস চলাচল বন্ধ ছিল। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান উত্তেজিত জনতাকে শান্ত করলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত শিশু সিফাতের লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হলে পরিবারের আপত্তি না থাকায় উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিহত শিশু সিফাত ফুলবাড়ী পৌর এলাকার নর্থপয়েন্ট কিন্ডার গার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।শিশু সিফাত ফুলবাড়ী পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামের মাহমুদ হোসেনের পুত্র। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাসউদ রানা
স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট, ২০০২৬
০১৭১৪-৫৫ ৭৬ ৪৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট