
কপোতাক্ষ নদে অবাধে শামুক উত্তোলন, নীরব প্রশাসন—হুমকিতে নদীর জীববৈচিত্র্য
কয়রা (খুলনা) প্রতিনিধি:মোঃ মনিরুলজামান মনির)
খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদ থেকে প্রতিদিন প্রকাশ্যে ও অবৈধভাবে শামুক উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ শামুক তুলে নিয়ে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে বিভিন্ন সময় নৌকা ও অন্যান্য উপায়ে কপোতাক্ষ নদে নেমে শামুক সংগ্রহ করা হয়। পরে এসব শামুক বস্তায় করে নদীর তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, নিয়মিতভাবে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ রক্ষাকারী কর্তৃপক্ষের কার্যকর নজরদারি দেখা যাচ্ছে না।
স্থানীয়দের দাবি, শামুক নদীর জলজ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। নদীর তলদেশ ও পানির পরিবেশের ভারসাম্য রক্ষায় শামুকসহ বিভিন্ন জলজ প্রাণীর ভূমিকা রয়েছে। নির্বিচারে শামুক উত্তোলন অব্যাহত থাকলে কপোতাক্ষ নদের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে নদী থেকে শামুক উত্তোলন করা হলেও বিষয়টি বন্ধে দৃশ্যমান কোনো অভিযান দেখা যাচ্ছে না। দ্রুত নদীতে নজরদারি বাড়িয়ে অবৈধভাবে শামুক উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, কপোতাক্ষ নদ শুধু পানির প্রবাহের মাধ্যম নয়; এর সঙ্গে এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই নদী থেকে নির্বিচারে শামুকসহ কোনো জলজ সম্পদ উত্তোলন করা হলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এলাকাবাসীর দাবি, কপোতাক্ষ নদে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করে অবৈধ শামুক উত্তোলন বন্ধ করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের �