1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Fantaziya Liqalarında Uduş Strategiyaları – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçiminin Sirrləri Mostbet – Registo e Login na Mostbet – Parâmetros de Entrada – Aplicação Móvel Mostbet – Indicadores de Desempenho Mostbet Achievementy a Levely – Level 1 – Registrace a Prvni Prihlaseni do Mostbet Golry Casino Onlayn Kazino Oynamaq – Qazanmaq üçün Ən Yaxşı Platforma Mosbet Onlayn Kazinoda Pulsuz Fırlanmalarla Oynamaq və Qazanmaq দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম  ভাবে হ’ত্যাকাণ্ড । দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। Mosbet Cazino Onlayn Kazino Oynamaq | Rəsmi Saytda Oyna və Qazan Pinco apk login onlayn kazino oynamaq: Pinco-da hesabınıza daxil olmaq və oynamaq

বিরলে বিএনপির নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বিরলে বিএনপির নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নিউজ- বিরল উপজেলা প্রতিনিধি: মোঃ সাইফুল ইসলাম বিরল উপজেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)-এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিরল পৌরসভায় এক বিশাল নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিরল শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। পৌর মহিলা দল ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা মা-বোন অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক), সদস্য, দিনাজপুর জেলা বিএনপি ও দিনাজপুর–২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বাবুল হোসেন।
প্রধান বক্তা ছিলেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ নুর জামাল হোসেন সোনাহার।
সমাবেশে সভাপতিত্ব করেন বিরল পৌর মহিলা দলের সভাপতি মোসাম্মৎ মেহেরুন নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, পৌর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান বিরল ৫ নং ইউপি মোঃ মোস্তাফিজুর রহমান আখতারুল, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আসাদুল হক হিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ—মোঃ মামুনুর রশিদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ মনজুর রহমান মহবুর, মোঃ লুৎফর রহমান, মোঃ সাইদুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মোক্তার আলী এবং বিরল পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মৎ শিল্পী আক্তারসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)-কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট