1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রীর বিদিশা গ্রেফতার, কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত।  ডেঙ্গু আতঙ্কে খুলনা, বাড়ছে উদ্বেগ—স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের মিরপুর পল্লবী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কারীরা এখন টার্গেটে পরিনত করেছে বগুড়ার কৃতি সন্তান পল্লবী থানার এসআই জনাব মোবারক কে নিয়ে। নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের নিউজ বাংলা টিভি চ্যানেলেও দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন।  খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড

আনন্দময় ভ্যালেন্টাইন’স ডে-১৪ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

আনন্দময় ভ্যালেন্টাইন’স ডে-১৪ ফেব্রুয়ারি
নিউজ -দৈনিক দেশের নিউজ –
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ ১৪ ফেব্রুয়ারি পহেলা ফালগুন। অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে বসন্ত ঋতু শুরু। যদিও আমেরিকার এই পূর্বাঞ্চলে ক্যালেন্ডারের পাতায় স্প্রিং বা বসন্ত শুরু হবে ১৯ মার্চ। কিন্তু বাঙালিরা হৃদয় ভরে স্মৃতি ও নস্টালজিয়া নিয়ে আমেরিকায় আসেন। শরতের শিউলি ফুল, বর্ষার কদম আর বসন্তের প্রায় সব ফুল সুগন্ধসহ তাদের হৃদয়ে থাকে। এই বসন্ত এলে তারা উদ্বেলিত হয়ে ওঠে। নতুন ফুলের মতো হৃদয়ে সৌন্দর্য ঝলমল করে ওঠে। তার আরেকটি কারণ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে’র ইতিহাসে যতই নির্দয়তা থাকুক কেবল এর ভালোবাসার অংশটি আঁজলা ভরে গ্রহণ করেছে বিশ্বব্যাপি মানুষেরা। তবে বেশির ভাগই তরুণ—তরুণী। এই দিন বাংলা ক্যালেন্ডারে পহেলা ফালগুন, তাই আমেরিকায় বসবাসরত বাঙালিরা এই দিনটিতে বাংলাদেশের মতই বসন্ত উৎসব বা ফাগুন উৎসবের আয়োজন করেন। এদিন তরুণ তরুণীরা হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরে, বেলি ফুলের মালা দিয়ে খোঁপা সাজিয়ে বসন্ত উৎসব বা ফাগুন উৎসবে যায়। আর আমেরিকানরা এদিন নারী পুরুষ নির্বিশেষে পরেন লাল পোশাক।
এদিন প্রেমিক—প্রেমিকারা পরস্পরকে ভালোবাসার অনুভব আদান—প্রদান করেন। উপহার দেন, হাগ দেন, চুম্বন দেন। কার্ড দেন। অবশ্য এই পুঁজিবাদী সমাজে এই ভালোবাসাকে মুনাফা অর্জনের উপকরণে রূপান্তর করা হয়েছে। এখন ভ্যালেন্টাইন্স ডে’র অন্যতম করণীয় রেস্টুরেন্টে ডিনার করা। হৃদয়ের আকৃতির কেক থেকে শুরু করে নানা পণ্য বিক্রি। এমন কি বেলুন, ক্যান্ডি, কার্ড ইত্যাদিও। ভ্যালেন্টাইন্স ডে মূলত হৃদয়ে রোমান্টিক অনুভবকে পুনর্নির্মাণ করার দিন। এই ভালোবাসা আর প্রেমিক—প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নেই, তা পিতা—মাতার, ভাই—বোনের, বন্ধু—বান্ধব, কলিগ, স্বজন সকলের জন্যই।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শুভ ফাগুন। শুভ বসন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট