1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের মিরপুর পল্লবী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কারীরা এখন টার্গেটে পরিনত করেছে বগুড়ার কৃতি সন্তান পল্লবী থানার এসআই জনাব মোবারক কে নিয়ে। নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের নিউজ বাংলা টিভি চ্যানেলেও দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন।  খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড বিজিবি’র মহতী উদ্যোগ : দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। Casino Chile online: guía completa para elegir y jugar seguro en 2026

দিনাজপুর প্রেসক্লাবে সদর এমপি’র মতবিনিময় ও সংবর্ধনা :দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান।

নিউজ-মাসউদ রানা,স্টাফ রিপোর্টার, দিনাজপুর :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রেসক্লাবে সদর এমপি’র মতবিনিময় ও সংবর্ধনা :দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান।

নিউজ-মাসউদ রানা,স্টাফ রিপ :
দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদরের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম নিমতলাস্থ প্রেসক্লাবের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এটিই দিনাজপুরের আদি প্রেসক্লাব। এখানে আমার বিচরণ একজন নিয়মিত সদস্যের মতোই। বিগত দিনে দুঃসময়ে এখান থেকেই কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। প্রাচীন এই প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত মান রক্ষায় দায়িত্বশীল হতে হবে। আপনাদের বস্তুনিষ্ঠ গঠনমূলক সমালোচনা সমাজকে সঠিক পথ দেখাবে। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাষ্ট্র ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে তাকে দেয়া সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক। তাই দায়িত্বশীল পদে থেকে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা উচিত নয় । সাধারণ সদস্যদের কাছে এমনকি সাধারণ জনগণের কাছেও দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, পারস্পারিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে তিনি কৃষিভিত্তিক এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
একই সঙ্গে দিনাজপুর প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়ন এবং সাংবাদিকদের কল্যাণে সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিকরা টেন্ডারবাজি,
মাদক ও দুর্নীতি প্রতিরোধ,টিকসই উন্নয়ন,সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, সুযোগ-সুবিধা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শাহিন হোসেন বলেন,দিনাজপুর প্রেসক্লাব( নিমতলা) দীর্ঘদিন থেকে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে আসছে। প্রেসক্লাবের কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করতে ৭তলা ভিত্তির অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানে এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময়সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, মো. আকরাম হোসেন বাবলু, মো. মনসুর রহমান, মো. ওবায়দুর রহমান, আব্দুর রহমান, ইমরুল কায়েস রুপম, মো. রেজাউল করিম রঞ্জু, মো. রেজাউল করিম প্রমুখ।
এ সময় আলোচনায় অংশ নেন, দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার মাসউদ রানা,আমার দেশের দিনাজপুর প্রতিনিধি মো.মাহবুবুল হক খান, দীপ্ত টিভির প্রতিনিধি মো.সুলতান মাহমুদ, পিপলস টাইমসের প্রতিনিধি মো.আবু সাঈদ বিপ্লব, দৈনিক বাংলার প্রতিনিধি মো.মিজানুর রহমান, দৈনিক প্রতিভার স্টাফ রিপোর্টার মো. একরামুল হক, মো. রিয়াজুল ইসলাম।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ,সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মাসউদ রানা

স্টাফ রিপোর্টার
১৬ আগস্ট, ২০২৬ দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট