1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের মিরপুর পল্লবী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কারীরা এখন টার্গেটে পরিনত করেছে বগুড়ার কৃতি সন্তান পল্লবী থানার এসআই জনাব মোবারক কে নিয়ে। নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের নিউজ বাংলা টিভি চ্যানেলেও দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন।  খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড বিজিবি’র মহতী উদ্যোগ : দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।

বিএনপির বড় জয়ে নিউইয়র্কে বিজয় র‍্যালী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ,হাকিকুল ইসলাম খোকন,দৈনিক দেশের নিউজ + বাপসনিউজঃ সদ্য-সমাপ্ত নির্বাচনে দুই শতাধিক এর উপরে আসনে বিশাল বিজয় পাওয়ায় ১২ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধ্যায় নিউইয়র্কে বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা বিজয়-র‍্যলী করেন। এতে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, এ নির্বাচনে বিএনপির অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্যতর উত্তরসূরির স্বাক্ষর রাখলেন। আমরা সুদূর এ প্রবাস থেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তারুণ্যে উদ্ভাসিত চেয়ারপার্সন তারেক রহমানসহ বিজয়ী সকলকে।খবর আইবিএননিউজ ।

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন এ সময় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাড় কাঁপানো শীত সত্বেও বিজয়ের আনন্দ ভাগাভাগি তথা সামনের দিনগুলোতে বিএনপির অগ্রযাত্রা অব্যাহত রাখার সংকল্প গ্রহণের এ বিজয়-র‌্যালি ইতিহাসের অংশ হয়ে থাকবে।

এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন বিজয়ী সকলকে শুভেচ্ছা জানান। তাৎক্ষণিক এ বিজয় র‌্যালি উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবান্ন পার্টি হলে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জানানো হয় যে, রোজার আগেই কুইন্স প্যালেসে বিশাল আকারে বিজয় উৎসব করা হবে। কারণ বিএনপির এ বিজয়ে গত ১৭ বছর যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরাও সরব ছিলেন।

বিজয়-র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কাজী আজম, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, এবাদ চৌধুরী, সরোয়ার খান বাবু, মাহমুদ হাসান, গোলাম এন মুকুট, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, আতিকুল হক আহাদ, মাজহারুল ইসলাম জনি, শওকত আলী, নূরে আলম, ফয়সাল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট